চীনে বাস দুর্ঘটনায় নিহত ২১

 
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার বাস দুর্ঘটনায় ২১ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। বাসটি ১০০ মিটার নিচের একটি নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বাসটি বেইজিং শহরের নেওং কাউন্টির পাহাড়ি পথ থেকে একটি শুষ্ক নদীতে পড়ে যায়।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, বাসটি অবৈধভাবে ঐ পথ দিয়ে যাচ্ছিল। রাস্তাটি ছোট যানবাহন চলাচলের জন্য তৈরি করা রয়েছে।