বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায় না দিয়ে মামলার নতি প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মঈনুল ইসলাম চোধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
আজ এ মামলার রায়ের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে খালেদা জিয়ার কোনো আইনজীবী না থাকায় প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়া হয়।
একই সঙ্গে এই আদালতে গ্যাটকো-নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য খালেদার পৃথক তিনটি আবেদনও ফেরত পাঠিয়ে দেয়া হয়।
আদালত বলেন, বড়পুকুরিয়া দুর্নীতি মামলা শুনানির জন্য একাধিকবার সময় নিয়েও তার আইনজীবী আদালতে আসেননি। তারা এ মামলার শুনানির জন্য আদালতকে কোনো সহযোগিতা করেন নি। তাদের এ আচরণ অপেশাদার মূলক ও অনৈতিক। তাই এসব মামলার বিষয়ে পরবর্তী
আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো।