নেত্রকোনার পূর্বধলায় সুরুজ মিয়া (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামের জহুর উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া দীর্ঘ দিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। পরে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।