কসবায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগ থেকে রবিবার একটি পুরনো পিস্তল উদ্ধার করেছে বিজিবি। এ সময় আনোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে আটক করা হয়।
 
রবিবার দুপুরে মঈনপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের একটি টহলদল মন্দভাগ বাজারের একটি ফলের দোকানে তল্লাশী চালিয়ে ফল রাখার খাটের নিচ থেকে কাগজে মোড়ানো অবস্থায় রিভলবারটি উদ্ধার করে। এ সময় মো. আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে বিজিবি। আনোয়ার মন্দভাগ গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।
 
বিজিবির ১২ ব্যাটালিয়নের অপারেশন ইনচার্জ আহসান হাবিব জানান—উদ্ধার করা পিস্তল ও আটক যুবককে ব্রাহ্মণবাড়িয়া অবকাস ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে কসবা থানায় মামলা হবে।