‘যারা সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা করছে তাদের বিচার হবে। একই সাথে নৈরাজ্য ও নাশকতায় হুকুমদাতা বেগম খালেদা জিয়াসহ যেসব নেতারা জড়িত, তাদেরও বিচার হবে।’ রবিবার বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘অবরোধের নামে আগুন দিয়ে মানুষ হত্যা পরিকল্পিত হত্যা। খালেদা জিয়া এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।’
পরিষদের আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেনু—জাসদের সহসভাপতি শিরিন আক্তার, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শ্রমিক নেতা ইসমাইল হোসেন বাচ্চু প্রমুখ।