একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করার প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সোমবার এক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এই হরতালের ঘোষণা দেয়া হয়।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বিবৃতিতে বলেছেন, কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই মুহূর্তে তার মুক্তির দাবিতে ৭ ও ৮ এপ্রিল মঙ্গল ও বুধবার দেশব্যাপী দুই দিনের সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করছি।
হরতাল কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি তিনি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।