গোবিন্দগঞ্জে যুবক খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাহেব আলী নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র।
সোমবার সকালে উপজেলার দরবস্ত ইউপি’র বগুলাগাড়ী মধ্যপাড়া গ্রামের জনৈক আশরাফ আলীর বাড়ী সামনে সাহেব আলীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতারক চক্র কথিত জিনের বাদশার সদস্যদের মধ্যে অর্থের ভাগবাটোয়ারা নিয়েই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।’