লক্ষীপুরের রামগতি উপজেলার বালুরচর সুজন গ্রামের বাংলাবাজার এলাকায় সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শিরাজ উদ্দিন পাটোয়ারী (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিরাজ ওই এলাকার ইউছুফ পাটোয়ারীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ উল্যাহ মজনু জানান, গত ২-৩ দিন আগে ঝড়ে গাছের ঢাল ভেঙ্গে পল্লি বিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে বাড়ির পাশের বাগানে পড়ে থাকে। ওই তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই শিরাজের মৃত্যু হয়।
লক্ষীপুর পল্লি বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এমরান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। অসাবধানতাবসত কোন তার পড়ে ছিল কিনা তা দেখা হচ্ছে।