ঢাকা উত্তর সিটি করপোরেশ নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আব্দুল আউয়াল মিন্টুর রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়।
গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর সমর্থক আবদুর রাজ্জাক ঢাকা উত্তদর সিটি কর্পোরেশনের ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ঢাকা বিভাগীয় কমিশনারে কাছে আপিল করলেও সেটিও খারিজ করে দেয়া হয়। রবিবার এর বিরুদ্ধে রিট আবেদন করেন মিন্টু। আজ শুনানি শেষে তা খারিজ করে দেয়া হয়।