আল-শাবাবের ঘাঁটিতে কেনিয়ার হামলা

 
সোমালিয়ায় আল-শাবাবের ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কেনিয়া।  সেনাবাহিনীর একজন মুখপাত্র সোমবার বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
কেনিয়ার সেনা মুখপাত্র ডেভিড ওবোনিও বলেছেন, রবিবার রাতে গেডো প্রদেশের দুই জঙ্গি ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কেনিয়া আসার জন্য আল-শাবাব এই ক্যাম্প দুইটি ব্যবহার করে থাকে।
তিনি জানান, বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।
গত সপ্তাহে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলায় ১৪৮ জন নিহত হওয়ার পর আল-শাবাবের বিরুদ্ধে এই প্রথম জবাব দিল দেশটি।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনইয়াত্তি জঙ্গি হামলার ‘সমুচিত জবাব দেয়ার’ অঙ্গীকার ব্যক্ত করার পর এই হামলা চালানো হলো।