অ্যান্ডি মারেকে হারিয়ে মায়ামি ওপেনে পুরুষ এককের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এই টুর্নামেন্টে এটা পঞ্চম শিরোপা জয়।
রবিবার ব্রিটেনের মারেকে ৭-৬, ৪-৬, ৬-০ গেমে হারান জোকোভিচ। এই নিয়ে মারের বিপক্ষে হার্ড কোর্টে টানা দশম ম্যাচ জিতলেন সার্বিয়ার তারকা। স্কটিশ তারকার বিপক্ষে সব মিলিয়ে তার ৮টি হারের বিপরীতে জয় ১৮টি।