ইরানের সাথে চুক্তি: ইসরাইলকে ওবামার আশ্বাস

 
ইরান প্রশ্নে সম্পর্কে ইসরাইলের সাথে সম্পর্কে শীতলতা সৃষ্টির হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলের স্বার্থরক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা জানিয়েছেন। পরমাণু ইস্যুতে ইরানের সাথে ছয় বিশ্বশক্তির চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিরোধী দল রিপাবলিকান পার্টি ও ইসরাইলের সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা।
'ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হলে নিশ্চয় যুক্তরাষ্ট্র নিশ্চুপ থাকবে না।' নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।
'আমার কোন কাজের জন্য ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত হলে আমি তাকে আমার ব্যর্থতা বলে মনে করব। আর সেরকম কিছু হলে সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মৌলিক ব্যর্থতা হিসেবেও বিবেচিত হবে। ইরানের কর্মকাণ্ডে নজর রাখার অধিকার নিশ্চয় ইসরাইলিদের রয়েছে'। পত্রিকাটিকে দেয়া সাক্ষাতকারে ওবামা এসব কথা বলেন।
সুইজারল্যান্ডে ইরানের সাথে ছয় দেশের দীর্ঘ আলোচনা শেষে চুক্তির রূপরেখা নিশ্চিত করতে মতৈক্যে পৌঁছেছে দুই পক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর জুনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ বন্ধ করবে, বিনিময়ে ইরানের ওপর থেকে বাণিজ্য অবরোধ তুলে নেয়া হবে। সূত্র: বিবিসি