ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই ভূমি অফিসগুলোতে দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগ করেছে। ক্ষতিগ্রস্থ ভূমি অফিসগুলো সংস্কারসহ দ্রুত বিচার আইনের আওতায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সোমবার ভূমি মন্ত্রণালয়ের অফিসকক্ষে আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীদের ভূমি অফিসে আগুন লাগিয়ে দলিল দস্তাবেজসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধণের প্রেক্ষিতে ভূমি অফিসসমূহের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য নিরাপত্তা কর্মী অঙ্গিভূত করাসহ করণীয় বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শামসুর রহমান শরীফ বলেন, ভূমি অফিসগুলো অরক্ষিত। ইউনিয়ন ভূমি অফিসের অনেকগুলো এখনও জরাজীর্ণ রয়েছে। তিনি জরাজীর্ণ অফিসগুলো সংস্কার ও নতুন পাকা ভবন দ্রুত নির্মাণ করতে হবে।