পাঁচে নেমে গেলেন নাদাল

 
সোমবার প্রকাশিত সর্বশেষ এটিপি র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এলেন মিয়ামি ওপেনের রানার আপ অ্যান্ডি মারে। অন্যদিকে, দুই ধাপ অবনমিত হয়ে পঞ্চম স্থানে নেমে গেছেন স্পেনের রাফায়েল নাদাল। গত দুই বছরে এটাই নাদালের সর্বনিম্ন অবস্থান।
 
মিয়ামি ওপেন শিরোপা জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ চার হাজারেরও বেশি পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ অক্ষুন্ন রেখেছেন। সুইজারল্যান্ডের রজার ফেদেরার দ্বিতীয় এবং জাপানের কেই নিশিকোরি রয়েছেন চতুর্থ স্থানে।
 
অস্ট্রেলিয়ান ওপেনের ব্যর্থতার পর নাদাল এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন। আগামী মাসে নিজের পছন্দের ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে নিজের সেরা ফর্ম থেকে অনেকটা দূরে নাদাল। মায়ামি ওপেন থেকে বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডেই। যার ফল বোঝা যাচ্ছে র‌্যাংকিংয়েও।