জাবির শহীদ সালাম-বরকত হলের ২য় পূর্ণমিলনী ১৫ মে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পূর্ণমিলনী আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে । সম্প্রতি হলের কমন রুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শহীদ সালাম বরকত হলের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদেরকে পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদান ও বিস্তারিত তথ্যের জন্য  নিম্নোক্ত মোবইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।
০১৭২৩২৪৯৪৫৯ (আসাদুজ্জামান শুভ, ৩৮তম আর্বতন, পদার্থ বিজ্ঞান) ও
০১৭১৭৮৫২৫৯২ (রাব্বী, ৩৮তম আর্বতন, ভ‚গোল ও পরিবেশ)।
মতবিনিময় সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৮তম আবর্তনের শিক্ষার্থী মো. ফজলে রাব্বীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সাবেক শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ ড. কবিরুল বাশার,চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সহকারী অধ্যাপক মঈনুল হাসনাত, সহকারী অধ্যাপক আলী আকবর, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন,পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন,ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।
উল্লেখ্য, ভাষা শহীদ সালাম এবং বরকতের নামে বাংলাদেশের একটি মাত্র হল শহীদ সালাম বরকত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪ সালে স্থাপিত হয়। ২০০৮ সালে এ হলের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছিল।