দেশে ফিরেই মুগ্ধ প্রিয়াঙ্কা!

যুক্তরাষ্ট্রে একটি সিরিয়ালের কাজ শেষ করে মাত্রই নিজ শহর মুম্বাইয়ে ফিরলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এখানেও নিঃশ্বাস ফেলার সময় নেই তার। মুম্বাইয়ে ফিরেই যে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি! আর শুটিংয়ে যোগ দিয়েই মুগ্ধ হলেই এই তিনি। পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে যে সেট বানিয়েছেন তা দেখে অবশ্য মুগ্ধ না হয়ে উপায়ও নেই!
 
প্রিয়াঙ্কাকে এই ছবিতে মারাঠি রানির চরিত্রে দেখা যাবে। এই নিয়ে দারুণ উত্ফুল্ল তিনি। তবে তার থেকেও বেশি উত্ফুল্ল ছবির সেট দেখে। বিস্ময় প্রকাশ করে এই তারকা বলেন, ‘সত্যিই আমি মুগ্ধ। ছবির কাহিনির সাথে সামঞ্জস্য রেখেই সেট নির্মাণ করা হয়েছে। আশা করছি আমার মতো ছবির দর্শকেরাও মুগ্ধ হবেন।’
 
আর এই ছবিতে কাজের মাধ্যমে একটি মজার অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রিয়াঙ্কার। আর তা হচ্ছে ইংরেজি আঞ্চলিক ভাষার পর এবার মারাঠি আঞ্চলিক ভাষায় কথা বলতে হচ্ছে তাকে। প্রিয়াঙ্কা অবশ্য এটা উপভোগই করছেন।
 
তিনি বলেন, ‘অদ্ভুত এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। ভয় পাচ্ছি, শেষ পর্যন্ত নিজের ভাষা না ভুলে যাই!’