এই প্রথমবারের মত পারমাণবিক ডুবোজাহাজ তৈরি করলো ভারত। গতকাল সোমবার এ ধরনের ছয়টি ডুবোজাহাজের মধ্যে প্রথমটির অভিষেক ঘটে। দেশটির নৌবাহিনীর উন্নয়ন পরিকল্পনাকে আরো এগিয়ে নিতে এটিকে একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। -খবর এনডিটিভির।
দেশীয়ভাবে তৈরি এ ডুবোজাহাজটির নাম আইএনএস আরিহান্ত। এটি প্রচুর পারমাণবিক সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ফ্রান্সের নকশাকৃত এ ডিসেল-ইলেকট্রিক ডুবোজাহাজগুলো এখন তৈরি হচ্ছে মুম্বাইয়ে রাষ্ট্রীয় মাজগাও ডকইয়ার্ডে। ২০১৮ সালের এ ডুবোজাহাজগুলো নৌবাহিনীতে যোগ করা হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রথমটি চালু করা হল। এটিকে আগামী বছরের শেষনাগাদ বাহিনীর নৌবহরের সাথে সংযুক্ত করা হবে। এসব জাহাজ তৈরি করতে মোট ৫০ হাজার কোটি রুপি খরচ পড়বে। প্রত্যেক নয় মাসে একটি করে ডুবোজাহাজ প্রস্তুত করে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। এদিকে প্রতিবেশী দেশ চীন এদিক থেকে ভারতের চেয়ে অনেক এগিয়ে।