ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, মঙ্গলবার সকালে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মতৃদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে নবীনগর উপজেলার সুহাতা টেম্পো স্ট্যান্ডের পাশে সকাল সাড়ে নয়টার দিকে পাওয়া যায় অনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের লাশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অন্য কোথায় হত্যা করে লাশ সেখানে ফেলা রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর হচ্ছে।