ভারতে পাচারকালে ২১টি স্বর্ণের বারসহ চোরাচালানী আটক

ভারতে পাচারের সময় মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক নুর ইসলাম বেনাপোলের গাতিপাড়া গ্রামের বাবর আলী ছেলে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, স্বর্ণ পাচারকারী এক সদস্য বেশ কিছু স্বর্ণের বার নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নুর ইসলাম নামে এক সিএন্ডএফ কর্মচারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে জুতার ভিতর থেকে ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য ১ কোটি টাকা।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।