ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগরে খাল থেকে অজ্ঞাত দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের গোগদ গ্রামের খালে অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) এবং নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের সোহাতায় এক খালে অজ্ঞাত আরেক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়।
নোয়াগাও ইউনিয়নের গোগদ গ্রামের খালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। 
সরাইল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। 
সরাইল থানার ভারপ্রাপ্ত আলী আরশাদ জানান, নিহতের গলা কাটা অবস্থায় ছিল। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। 
এদিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের সোহাতায় খালে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।