বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সীমিত ওভারের দল থেকে ছিটকে পড়েছেন শোহেব মাকসুদ। হাতে চোট পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার জানিয়েছে, ১৭, ১৯ ও ২২ এপ্রিল হতে যাওয়া তিনটি ওয়ানডেতে মাকসুদের বদলে সাদ নাসিমকে দলে নেওয়া হয়েছে। একমাত্র টি-টোয়েন্টির দলে আগে থেকেই ছিলেন নাসিম। তিনটি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের।