আইপিএল-এর চেয়ারম্যান পদে ফিরলেন শুক্লা

 
আবারো ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন রাজীব শুক্লা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্লাকে তার পুরনো পদ ফিরিয়ে দিয়েছে।
 
আইপিএল এর সর্বোচ্চ পদে শুক্লা রঞ্জীব বিসওয়ালের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সালে ম্যাচ পাতানোর বিষয়টি ফাঁস হবার পরেই শুক্লা এই পদ থেকে সড়ে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে বিসওয়াল এই পদে আসীন ছিলেন। শুক্লার পাশাপাশি আইপিএল গর্ভনিং কাউন্সিলে আরো যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রী।
 
তবে বেশ কিছুদিন ধরেই চেয়ারম্যান পদটি নিয়ে বেশ জোড় আলোচনা চলছিল। বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার ইচ্ছা ছিল গাঙ্গুলিকেই নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিবেন। কিন্তু সাবেক বিসিসিআই সভাপাতি শ্রীনিভাসনের পছন্দের তালিকায় বিসওয়ালই এগিয়ে ছিলেন। অন্যদিকে শারাদ পাওয়ারের আগ্রহ ছিল অজয় শিরকেকে নিয়ে। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে শেষ পর্যন্ত বিসিসিআই শুক্লাকেই বেছে নেয়। এর আগে অবশ্য শুক্লা বিসিসিআই’র কোষাধ্যক্ষ পদের জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু নির্বাচনে তাকে হারিয়ে এই পদে আসীন হন অনিরুদ্ধ চৌধুরী।