রানওয়ে থেকে ছিটকে পড়ল জঙ্গি বিমান এফ-৭

 
বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ জঙ্গি বিমান এফ-৭ রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
 
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে প্রশিক্ষণ বিমানটি রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটিতে অবতরণের সময় সামনের চাকা (নজহুইল) ভেঙে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে হজরত শাহজালাল বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।
 
জানা গেছে, বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মুস্তাফিজ ও ফ্লাইট লে. আবিদ সুস্থ রয়েছেন। এ ব্যাপারে আইএসপিআর থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হজরত শাহজালাল বিমানবন্দরের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।