যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন কয়েকবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। মঙ্গলবার হোয়াইট হাউস ছাড়াও এ পরিস্থিতির শিকার হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, কংগ্রেস ভবন ক্যাপিটল ও দেশটির বিচার বিভাগ।
বিদ্যুৎ চলে যাওয়ার পর ওই দিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং স্থগিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভবন ও আশপাশের ভবনগুলোর বিদ্যুৎ চলে গেছে।