যুক্তরাষ্ট্রে ৭ সন্তানসহ বাবার লাশ উদ্ধার

 
যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে সাত সন্তানসহ এক মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার তাদের মৃত্যু হয়েছে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিবিসির অনলাইনে এই তথ্য জানানো হয়েছে।
 
রোডনি টোড (৩৬) নামে ঐ ব্যক্তির সৎ বাবা বলেছেন, বিদ্যুৎবিল পরিশোধ না করার কারণে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার পরিবারকে উষ্ণ করার জন্য রোডনি একটি জেনারেটর ব্যবহার করছিল। লিওড এডওয়ার্ড বলেছেন, রোডনি এবং তার দুই ছেলে ও পাঁচ মেয়ে কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছে।
 
তবে পুলিশ জানিয়েছে, তারা এখনো ঘটনার তদন্ত করছে। মেরিল্যান্ডের প্রিন্সেস অ্যানেতে অবস্থিত ঐ বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ রান্নাঘর থেকে একটি জ্বালানিহীন জেনারেটর খুঁজে পেয়েছে। বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই।
 
পুলিশ বলছে, নিহতদের মধ্যে একজন পূর্ণবয়স্ক এবং বাকিদের বয়স ছয় থেকে ১০ বছর।