‘খালেদা জিয়ার উচিত রাজনীতি থেকে বিদায় নেয়া’

 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়া রাজনীতিতে পরাজিত হয়ে যেভাবে বাসায় ফিরে গেছেন সেভাবে রাজনীতি থেকেও তার বিদায় নেয়া উচিত।’
 
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, ‘তিনি বিগত তিন মাস তার রাজনৈতিক কার্যালয়ে বসে যেভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন তাতে তার দানবীয় রূপ দেশের মানুষের কাছে উন্মোচিত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া নিজেকে সন্ত্রাস ও জঙ্গীবাদী নেত্রী হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছেন।’