বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনির্ধারিত বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বুধবার বিকেল পাঁচটায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর সড়কের ফিরোজায় যান। বৈঠক শেষ হয় সন্ধ্যায় ৬টায়। তবে বৈঠকের ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হয়নি কোনো পক্ষই।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং উপদেষ্টা পরিষদের সাবিহ উদ্দিন আহমেদ।
রাজনৈতিক অস্থিরতা কমাতে নিজ বাসায় প্রত্যাবর্তন করায় বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেয়ার মাধ্যমে নির্বাচন মণ্ডলীকে প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেয়ার ঘটনাকে তিনি স্বাগত জানান গিবসন।