নতুন প্রজন্মের নারী ভোটারদের সমর্থন চাইলেন মনজুর

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নতুন প্রজন্মের নারী ভোটারদের কাছে সমর্থন চাইলেন চট্টগ্রামের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। গতকাল বুধবার নগরীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। নগরীর কাট্টলী এলাকায় সদ্য বিদায়ী মেয়রের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ নারী ভোটাররা নির্বাচনে মনজুর আলমের সাফল্য কামনা করে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রী তাহমিনা আক্তার জয়া। এম মনজুর আলম ছাত্রীদের অভিনন্দন জানিয়ে নগরীর উন্নয়নে তাদেরকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।  এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল    নগরীর পাঠানটুলী, মোগলটুলী, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী এম মনজুর আলমের