টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৬


কক্সবাজারের টেকনাফ নাজির পাড়ার এনাম বাহীনির আস্থানায় হানা দিয়ে ছয় সন্ত্রাসীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর রাত চায় টায় এ ঘটনা ঘটে।

৪২ ব্যটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জানান, বিজিবির সদস্যরা নাজির পাড়া শীর্ষ সন্ত্রাসী এনাম বাহীনির আস্তানায় হানা দিয়ে শীর্ষ সন্ত্রাসী এনামসহ ছয় জনকে আটক করা হয়েছে। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে ২৩ হাজার ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হল, এনাম, ইলিয়াছ, এমরান, রেজাউল, ফরিদ, নুরুল আলম ।

তিনি আরও জানান, এই এনাম বাহীনি দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত রয়েছে। এমনি এই অস্ত্র দিয়ে তিনি র‌্যাবকেও গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের থানায় সোর্পদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।