যুবদল সভাপতি আলাল জামিনে মুক্ত


যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ থেকে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।
কারাগার পাট-১ এর জেলার ফরিদুর রহমান রুবেল জানান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গত ৩১ জানুয়ারি থেকে এ কারাগারে আটক ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার জামিনের কাগজ পত্র কারাগারে পৌঁছে। পরে যাচাই বাছাই শেষে সাড়ে ১২ টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।