পানিতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

 
চট্টগ্রামের সাতকানিয়াা রূপকানিয়া দীঘিতে গোসল করতে নেমে মোঃ রুবেল (২২) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। রুবেল বাশঁখালী উপজেলার সরল বাজারের মৃত আবুল হোসেন ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রূপকানিয়া দীঘিতে গোসল করতে নেমে পানিতে ডুব দিয়ে কিছুক্ষণ পর ভেসে উঠে। স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে তুলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।