ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিলিপ কুটিনহোর একমাত্র গোলে এফএ কাপের সেমিফাইনালে লিভারপুল। কোয়ার্টারফাইনালে দ্বিতীয় লেগে ব্ল্যাকবার্ণ রোভার্সের বিপক্ষে ১-০ গোলের জয় পায় লিভারপুল। প্রথম লেগের খেলা গোলশুন্য ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ গোলে এগিয়ে থাকায় সেমিতে লিভারপুল।
দ্বিতীয় লেগে ব্ল্যাকবার্নের মাঠে মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েও কোনো দলই গোলের দেখা পাচ্ছিলো না। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে গোলের বন্ধ্যাত্ব ঘোচায় লিভারপুলই।
৭০ মিনিটে মধ্যমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় তীব্র শটে ব্ল্যাকবার্ণের জালে বল পাঠান কুটিনহো। ফলে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। শেষপর্যন্ত এই ব্যবধান ধরে রেখে সেমিফাইনালে উঠে লিভারপুল।
শেষ চারে লিভারপুলের প্রতিপক্ষ এ্যাস্টন ভিলা। অন্য সেমিতে মুখোমুখি হবে আর্সেনাল ও রিডিং। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে সেমিফাইনালের প্রথম লেগ।