মিশরের নর্থ সিনাই অঞ্চলে গোলার আঘাতে ১১ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জনই নারী ও শিশু। অঞ্চলটিতে ইসলামিক বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার পুলিশ ও চিকিৎসা কর্মীরা একথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বুধবার রাতে প্রাদেশিক রাজধানী এল আরিশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি গ্রামের দুটি বাড়িতে গোলাগুলো আঘাত হানে। এতে ৬ জন আহত হয়। খবর এএফপি’র।
কে বা কারা এ হামলা চালিয়েছে কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারেননি। সিনাইপড একটি জিহাদি গোষ্ঠির ব্যাপক তৎপরতা রযেছে। এক সময় সংগঠনটি আনসার বিত আল-মাকদিস নামে পরিচিত ছিল।
গত বছর গোষ্ঠিটি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে। একই এলাকায় পৃথক একটি ঘটনায় রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে দুই পলিশ নিহত ও অপর তিন জন আহত হয়েছে।
২ এপ্রিল সিনাই প্রভিন্স নামধারী ওই গোষ্ঠিটি গোলযোগপূর্ণ উপদ্বীপটিতে ১৫ সৈন্য ও ২ বেসামরিক লোক হত্যার দায়িত্ব স্বীকার করে। উপর্যুপরি হামলায় এরা নিহত হয়।
২০১৩ সালে সেনাবাহিনী ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর গোষ্ঠিটি বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে।