নাটোরের লালপুর উপজেলার সাতপুকুরিয়া সড়কে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক খোকন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জমি চাষ করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে গেলে তিনি চাপা পড়েন।
খোকন সিংড়া উপজেলার কমবড়িয়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি লালপুরের বৈদ্যনাথপুর গ্রামে রমজান আলীর বাড়িতে ঘর জামাই থেকে ট্রাক্টরের মাধ্যমে জমি চাষাবাদের কাজ করতেন।