রাজধানীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ চারজনকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। উত্তরা ও গুলিস্তানে বৃহস্পতিবার সকালে এ অভিযান দুটি চালানো হয়। আটকরা হলেন—জাবেদ (৩২), মো. নুর (৩১), সুমি (৩০) ও সিদ্দিক (৫০)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলম জানান—পৃথক দুই ঘটনায় র্যাব-১ উত্তরা ও গুলিস্তানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় ১৯ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।