আসছে (২০১৫-১৬) অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সহায়তা থেকে বরাদ্দ চূড়ান্ত করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ধারবাহিক আলোচনার ভিত্তিতে আগামী অর্থবছরের জন্য ৩৪ হাজার ৫০০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের এডিপি থেকে ১৯ দশমিক ১১ শতাংশ বেশি। এ বরাদ্দ চূড়ান্ত করার আগে বিভিন্ন দাতা সংস্থারও মত নেয়া হয়েছে বলে ইআরডি কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, চলতি অর্থবছরে শুরুতে এডিপিতে বৈদেশিক সহায়তার আকার নির্ধারণ করা হয়েছিল ২৭ হাজার ৭০০ কোটি টাকা। গত মার্চে সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তার পরিমাণ ২৪ হাজার ৯০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
ইআরডির কর্মকর্তারা জানান—এরই মধ্যে প্রকল্প সাহায্য বরাদ্দ নির্ধারণ করে এ অর্থবিভািগ, পরিকল্পনা বিভাগকে জানানো হয়েছে। মোট ১৭টি খাতে এ অর্থ বরাদ্দ বণ্টন করা হবে। এখন খাত অনুযায়ী বরাদ্দ প্রদানের কাজ চলছে।