ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিভি স্যাঙ্ক ম্যঁদের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। জঙ্গী গোষ্ঠী আইএস এর দাবি, তারাই টিভি নেটওয়ার্কটির ওয়েবসাইট হ্যাক করেছে।
টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ বলছেন, হ্যাকিংয়ের কারণে বড় ধরণের সঙ্কটে পড়েছেন তাদের কার্যক্রম।
হ্যাকিং এর শিকার ওয়েবসাইটটিতে ঢুকলেই দেখাচ্ছে, 'ফরাসি সৈন্যরা ইসলামিক স্টেট থেকে দূরে থাকো এবং এই সুযোগ গ্রহণ করে নিজেদের পরিবারকে রক্ষা করো'।
বুধবার রাত থেকেই ইসলামিক স্টেটের অনুসারি দাবি করে হ্যাকাররা টিভি স্যাঙ্ক ম্যঁদের চ্যানেলটি অচল করে রাখে।
টিভি স্যাঙ্ক ম্যঁদ এর সোশাল মিডিয়া পেজগুলো আবার চালু হলেও বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত ওয়েবসাইটগুলো চালু করা যায়নি। সূত্র: বিবিসি