বর্ণবাদের সমুচিত জবাব!

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুনসন শহরের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এক কৃষ্ণাঙ্গ। আগে ওই শহরে ছয়জন কাউন্সিলরের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক থাকলেও এবার তিনজন নির্বাচিত হয়েছেন। শহরটিতে বর্ণবাদের সমুচিত জবাব দেয়া হয়েছে! ফার্গুনসন শহরটির নাম অনেকের কাছেই পরিচিত। কারণ শহরটিতে এক শ্বেতাঙ্গ পুলিশ অস্ত্রহীন এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এরপর বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় যে বিক্ষোভের আঁচ লাগে লন্ডনেও। গত আগষ্টে মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর এই প্রথম ভোট অনুষ্ঠিত হলো। ফার্গুনসনের দুই-তৃতীয়াংশ নাগরিক কৃষ্ণাঙ্গ এবং এখন কাউন্সিলরের সংখ্যার দিক থেকেও অর্ধেক হলেন। গত বছরের চেয়ে এবছর নির্বাচনে ভোটের হারও ছিল অধিক। গতবারের নির্বাচনে যেখানে ভোটের হার ২৯ শতাংশ ছিল সেখানে এবার ছিল ৪১ শতাংশ। -বিবিসি