জাতীয় দৈনিক সংবাদপত্রগুলোর জেলা সংবাদদাতাদের ওপর পুলিশ, প্রভাবশালী রাজনীতিক ও স্থানীয় অপরাধীদের নির্যাতন-হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’।
সভায় উপস্থিত ছিলেন: গোলাম সারওয়ার, সম্পাদক, দৈনিক সমকাল; মাহফুজ আনাম, সম্পাদক, দি ডেইলি স্টার; মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো; এএইচএম মোয়াজ্জেম হোসেন, সম্পাদক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস; তাসমিমা হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ইত্তেফাক; খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক, সংবাদ; নুরুল কবির, সম্পাদক, নিউএজ; শ্যামল দত্ত, সম্পাদক, ভোরের কাগজ; ইমদাদুল হক মিলন, সম্পাদক, কালের কণ্ঠ; নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন; আলমগীর মহিউদ্দিন, সম্পাদক, নয়া দিগন্ত; এএমএম বাহাউদ্দিন, সম্পাদক, দৈনিক ইনকিলাব; মো. মোজাম্মেল হক, সম্পাদক, করতোয়া; দেওয়ান হানিফ মাহ্মুদ, সম্পাদক ও প্রকাশক, বণিক বার্তা; জাফর সোবহান, সম্পাদক, ঢাকা ট্রিবিউন।