বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান ‘সেলিব্রেশন মিউজিক অব মিউজিক’। অনুষ্ঠানে রুনা লায়লা ছাড়াও একই মঞ্চে গাইবেন ভারত ও পাকিস্তানের দুই শিল্পী কেকে ও ফাওয়াদ খান। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। অনুষ্ঠানটি প্রচার করবে আরটিভি। অনুষ্ঠানটির আয়োজক সামরীন ইসলাম বলেন, ‘এই স্বনামধন্য কণ্ঠশিল্পীর ৫০ বছর পূর্তি উপলক্ষে তার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সঙ্গী হতে পেরে আমরা গর্বিত।’