ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন

আনিসুলের টেবিল ঘড়ি, তাবিথের বাস

 
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক প্রতীক হিসেবে টেবিল ঘড়ি পেয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন বাস প্রতীক।
 
শুক্রবার সকালে আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম প্রতীক বরাদ্দ দেন।