চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

নাছিরের হাতি, মঞ্জুর পেলেন কমলালেবু

 
 
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলালেবু প্রতীক বরাদ্দ পেয়েছেন।
 
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নগরীর মুসলিম হলে প্রতীক বরাদ্দ দেন।
 
এবার চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।