ঢাক দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ইলিশ প্রতীক এবং বিএনপি সমর্থিত মির্জা আব্বাস মগ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
শুক্রবার সকালে মহানগর নাট্য মঞ্চে স্থাপিত দক্ষিণের নির্বাচনী কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
দক্ষিণ সিটিতে মেয়র পদে মেয়র পদের ভোটযুদ্ধে ২০ জন টিকে রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ সাঈদ (সাঈদ খোকন), বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান (রিপন), সাবেক সাংসদ গোলাম মাওলা (রনি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন ও সংরক্ষিত পদে ৯৫ জন। সাধারণ ওয়ার্ডে ২০১ ও সংরক্ষিত পদে ৪৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।