ভোটের এক সপ্তাহ আগে সেনা চান এমাজউদ্দিন

ভোটের এক সপ্তাহ আগে চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েন চেয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
 
এমাজউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনকে বলব, যাতে ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য ভোটগ্রহণের এক সপ্তাহ আগেই সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে।
 
তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, সুষ্ঠু নির্বাচন হলে, ভোটাররা ভোট দিতে পারলে তিন সিটি নির্বাচনেই বিএনপি জয়ী হবে।
 
ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে ‘খুন-গুম, অপহরণ, গ্রেফতার, নির্যাতনের প্রেক্ষাপটে সিটি করপোরেশনের নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।