রায়গঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাসান আলী (১৯) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল নয়টার দিকে সলঙ্গার থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের ননিয়ার বাজারের পশ্চিমপাশে পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসান একই গ্রামের গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, রাতে হাসান আলী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। কিন্তু সবার অগোচরে সে রাতে ঘর থেকে বেরিয়ে যায়। সকালে নিজবাড়ির কাছে ননিয়ার বাজারের পশ্চিমপাশে লিটনের পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গলার দুপাশে কাটা হয়েছে এবং শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।