কালিহাতীতে সেনাবাহিনীর গাড়ি উল্টে ৮ সৈনিক আহত

ঢাকা-বঙ্গবন্ধুসেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে সেনাবাহিনীর গাড়ি উল্টে ৮ সৈনিক আহত হয়েছে। 
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি বাসকে জায়গা দিতে গিয়ে সেনাবাহিনীর রিজার্ভ বাসটি রাস্তার পাশে উল্টে গেলে এ আহতের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা রিজার্ভ করা সৈনিকদের বহনকারী বাসটি বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের হাতিয়া এলাকায় অন্য একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ৫০/৫৫ জন সৈনিকের মধ্যে ৮জন আহত হয়। এদের মধ্যে সাতজনকে ঘাটাইল সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয়েছে। অন্য এক সৈনিকের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেনানিবাস থেকে সামরিক হেলিকপ্টারযোগে ঢাকা পাঠানো হয়েছে। এরা সবাই রাজশাহীতে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী ছিলেন। সাতদিনের ছুটি কাটানোর জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন তারা।