দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্রিটিশ সাম্রাজ্যবাদী’ ব্যক্তিত্বদের ভাস্কর্য অপসারণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনুষ্ঠিত ভোটে ভাস্কর্য অপসারণের পক্ষে বেশিরভাগ শিক্ষার্থী মত দিয়েছেন। শিক্ষার্থীদের মত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার কয়েকটি ভাস্কর্য অপসারণ করেছে।
দীর্ঘদিন ধরে ভাস্কর্য অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মাসে এই আন্দোলন চরম আকার ধারণ করে। সেই সময় এ ধরণের কিছু ভাস্কর্য ধ্বংসও করে ফেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তবে 'সাম্রাজ্যবাদী ভাস্কর্য' বিরোধী আন্দোলনের বিপরীতে শেতাঙ্গদের উদ্যোগে একটি পাল্টা আন্দোলনও গড়ে ওঠে সে সময়। গত বুধবার শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানরা রাজধানীর প্রিটোরিয়ায় অবস্থিত জ্যান ভ্যান রিবেক এবং পল ক্রুগারের ভাস্কর্যের সামনে বিক্ষোভ দেখান। এসময় আন্দোলনকারীরা ‘আমাদের ঐতিহ্য বাঁচাও’, ‘এটা গণহত্যা’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন। তাদের দাবি, এই ভাস্কর্যগুলোকে দেশটির ঐতিহ্য ধারণ করে। সূত্র: বিবিসি