সেন্টমার্টিনের বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারসহ ১৫ জন মিয়ানমারের মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জলসীমানা থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।
সেন্টমার্টিন স্টেশন নৌ-বাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সেন্টমার্টিন বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় বাংলাদেশ জলসীমানায় সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায়। টহলরত বিএনএস জাহাজ করতোয়াসহ নৌ-বাহিনীর সদস্যরা দক্ষিণ-পূর্বে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলারটি আটক করে। আটক ট্রলারে মিয়ানমারের ১৫ মাঝিমাল্লা পাওয়া যায়।
তারা হলেন- নুর মোহাম্মদ, মো. হাসিম, জাহিদ হোসেন, আবদুর রহমান, রশিদ আহম্মদ, আবদুল হাসিম, রশিদ আহম্মদ, আবদুল আমিন, রশিদ আহম্মদ, মো. জোবায়ের, সৈয়দ নুর, রশিদ আহম্মদ, কামাল হোসেন, অলি হোসেন, সৈয়দ উল্লাহ।
বিএনএস জাহাজ করতোয়ার কর্মকর্তা সাব লে. মো. আতিক বলেন, জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মাঝিমাল্লাসহ ১৫ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এ সময় ট্রলারও জব্দ করা হয়। আটক মিয়ানমার নাগরিকদের রাত ১২টায় টেকনাফ থানায় সোর্পদ করে বৈদশিক আইনে মামলা করে ট্রলারটি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ-বাহিনীর হাতে আটক ১৫ মিয়ানমার নাগরিক শুক্রবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।