আইপিএল

জয় দিয়ে যাত্রা শুরু রাজস্থানের

শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে রাজস্থান। মাত্র ৩৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া রাজস্থানকে কক্ষপথে ফেরান অধিনায়ক স্টিভেন স্মিথ (৩৩) ও দিপক হুদা (৩০)। তবে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব সর্বোচ্চ ৪৬ রান করা ফকনারের। ২৩ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সেরা বোলার অনুরিত সিং।
 
জবাবে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। সর্বোচ্চ ৩৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। ২৪ রান করে আসে অক্ষর প্যাটেল ও অধিনায়ক জর্জ বেইলির ব্যাট থেকে। এছাড়া ২৩ রান করেন ডেভিড মিলার।
 
ঝড় তোলার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন ফকনার। পরে জোড়া আঘাতে মিচেল জনসন ও বেইলিকে বিদায় করেন তিনি। ২৬ রানে অস্ট্রেলিয়ার তিন সতীর্থকে ফেরানো এই পেসারই রাজস্থানের সেরা বোলার।