কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার ৪৭২ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার সকালে নাজির পাড়া সংলগ্ন বেড়ি বাধ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফ ৪২ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, সদর ইউনিয়ন নাজির পাড়া সংলগ্ন বেড়ি বাধ এলাকা দিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নাফনদীর তীরে অভিযান চালিয়ে পাচারকারী মো. জোবায়ের মিয়াকে (২৪)আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মাটিতে চাপা রাখা একটি পলিথিন মোড়ানো পুটলা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত পুটলা থেকে ২৩ হাজার ৪৭২ পিস ইয়াবা পাওয়া যায়। যার মুল্য ৭০ লাখ টাকা।
নাজির পাড়ার বাসিন্দা পাচারকারী জোবায়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।